ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৩১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দলপ্রধানের দায়িত্ব ছাড়ছেন অ্যাঙ্গেলা মেরকেল 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

জার্মানির বর্তমান চ্যান্সেলর ও  ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) প্রধান অ্যাঙ্গেলা মেরকেল দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার বদলে এবার জার্মানির ক্ষমতাসীন দল সিডিইউ প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যানেগরেট ক্রাম্প কারেবর।

 

শুক্রবার দলের কংগ্রেসে ভোটাভুটিতে অ্যানেগরেট দলের প্রধান নির্বাচিত হন। এর আগে তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

কংগ্রেস সদস্যদের দেয়া  ৯৯৯ ভোটের মধ্যে অ্যানেগরেট পেয়েছেন ৫১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্রেডরিচ মের্জ পেয়েছেন ৪৮২ ভোট।

 

৬৪ বছর বয়সী বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা অ্যাঙ্গেলা মেরকেল বয়সের কারণে আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরে।

 

দলে পরিবর্তন হলেও জার্মান চ্যান্সেলর পদে এখনো অ্যাঙ্গেলা মেরকেলের তিন বছর মেয়াদ রয়েছে। আগামী তিন বছর তিনি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করছে দেশের জনগণ।